সৈয়দপুরে গণর্ধষণ অভিযোগে গ্রেফতার ৩

আপডেট : ১৪ জুন ২০১৯, ২৩:২৭

সৈয়দপুরে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে দুইজন ও শুক্রবার দুপুরে একজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো- সৈয়দপুর পৌর এলাকার কয়া গোলাহাটের দক্ষিণপাড়ার আমজাদ হোসেন, ডাঙ্গাপাড়ার আব্দুল খালেক ও আসাদুল ইসলাম আসাদ।

জানা যায়, সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলী গ্রামের এক নারী ঢাকায় একটি সিরামিক ফ্যাক্টরিতে কাজ করত। মোবাইল ফোনে আমজাদ হোসেনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন বুধবার দিনাজপুরের বিভিন্ন পিকনিক স্পট ঘুরে সন্ধ্যায় সৈয়দপুরে শহরের কয়া গোলাহাট বাইপাস মহাসড়কের পাশে প্রেমিকাকে পাতাকুঁড়ি বিনোদন পার্কে নিয়ে আসে আমজাদ। সেখানে একটি পরিত্যক্ত দোকানঘরে আরো দুই বন্ধু মিলে তাকে ধর্ষণ করে।

আরও পড়ুন : যে কারণে ভাষার নতুন ভঙ্গি শিখছেন সানি

বৃহস্পতিবার ওই নারীর অভিযোগ আমলে নিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ইত্তেফাক/আরকেজি