বঙ্গবন্ধুর ম্যুর‌্যাল ও স্থায়ী মঞ্চ নিরাপত্তায় আনসার বাহিনী 

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ০২:০০

বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির সমাবেশস্থলের পাশে অবস্থিত স্থায়ী মঞ্চ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত ম্যুর‌্যালটি রক্ষণাবেক্ষণের জন্য তিন শিফটে ৬০ জন আনসার নিয়োগ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সন্ধ্যা থেকে ম্যুর‌্যালটির চারপাশে বাঁশের ব‌্যারিকেট দিয়ে জনসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।

ছবি- ইত্তেফাক
দায়িত্বরত এক আনসার সদস্য জানায়, আগামী ৭ তারিখ সরকারী অনুষ্ঠান থাকায় মাঠের স্থায়ী মঞ্চটি, প্যান্ডেল ও বঙ্গবন্ধুর ম্যুর‌্যালটি দেখাশোনার জন্য আনসার ও গ্রাম প্রতি রক্ষা বাহিনীর জেলা কমান্ডার আমাদের বলেছে।

 

আনসার ও গ্রাম প্রতি রক্ষা বাহিনীর প্লাটুন কমান্ডার জসীম উদ্দিন জানায়, জেলা প্রশাসক স্যারের নির্দেশে আমাদের জেলা কমান্ডার বাসুদেব ঘোষ স্যার আজ থেকে চারদিন বঙ্গবন্ধু উদ্যানের স্থায়ী মঞ্চ সহ বঙ্গবন্ধুর ম্যুর‌্যালটির নিরাপত্তা দিতে বলেছে। যাতে করে সমাবেশ স্থলে আসা বিএন‌পি নেতা কর্মীরা সেখানে না যায়। যেহেতু ৭ তারিখ সরকারী অনুষ্ঠান আছে এর জন্য মঞ্চ ও প্যান্ডেল তৈরি করা হয়েছে, যা‌তে কোনো ক্ষতি না হয় সে জন্য বিশ জন করে তিন শিফটে মোট ৬০ জন আনসার নিয়োগ দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এমএএম