দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত 

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১০:৫৮

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ১৭ বছরের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের উত্তর গোদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রবিউল ইসলাম ওই এলাকার নওশাদ আলীর ছেলে ও টেকনিকাল ট্রেনিং সেন্টার বগুড়া’র নবম শ্রেণির ছাত্র।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিয়া জানান, রাতে রবিউল কাজ শেষে তার নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় দুর্বৃত্ত কিছু যুবক তাকে নিজ বাড়ির সামনে ধাওয়া করে উপর্যপুরি ছুরিকাঘাত করে। এসময় নওশাদ প্রাণ বাঁচাতে নিজ বাড়িতে যাওয়ার জন্য দৌঁড়াতে থাকে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি জানান, ঘটনাস্থল অভিযান চালানো হয়েছিল, তবে এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি। 

 

ইত্তেফাক/আরএজে