অভিমানে শিশু সন্তানকে নিয়ে আত্মাহুতি দিতে যাওয়া নারী উদ্ধার

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১২:১২

কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীর ওপর অভিমান করে আত্মাহুতি দিতে যাওয়া নারী ও শিশুকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।

শুক্রবার (০৪ নভেম্বর) ভেড়ামারা থানার পুলিশ তাদেরকে অভিভাবকের হস্তান্তর করেন।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, ভেড়ামারা রেল স্টেশনে বৃহস্পতিবার রাতে এক নারী তার শিশু সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে  দাঁড়িয়ে আত্মাহুতির চেষ্টা করে । এসময় রেল স্টেশনের নিকটে থাকা যাত্রী ও আশেপাশের লোকজন ঘটনাটি দেখতে পেয়ে দ্রæত ছুটে এসে তাকে রেললাইন থেকে সরিয়ে নেয়। এরপর এলাকাবাসী উক্ত নারীকে ভেড়ামারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

 

 

 

ইত্তেফাক/আরএজে