নবাবগঞ্জে বিশ্ব রক্তদাতা দিবস পালন

আপডেট : ১৫ জুন ২০১৯, ০০:২১

ঢাকার নবাবগঞ্জে বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার বিকালে উপজেলার দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে একটি শোভাযাত্রা বের করেন নবাবগঞ্জ ব্লাড ডোনার্স নামে একটি সংগঠন। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।  একই সঙ্গে নবাবগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় সংগঠনের সকল সদস্য, ডোনার ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা তাসদিদ আহমেদ বলেন, দোহার-নবাবগঞ্জে কোন মানুষ যেন রক্তের অভাবে  মারা না যায়। সেই লক্ষ্যে আমাদের এই সংগঠনের যাত্রা। আমরা প্রতিটি দিবস যথাযথভাবে পালন করি। বর্তমান আমাদের সংগঠনের সক্রিয় সদস্য প্রায় ১ হাজার। আমরা কোনো বিনিময় মূল্য ছাড়া মুমূর্ষু রোগীদের জন্য রক্ত সরবরাহ করছি।