বঙ্গবন্ধু সেতুতে ট্রাকচাপায় পথচারী নিহত

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১৪:১৫

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকচাপায় পথচারী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। 

শনিবার (০৫ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সীমান্তবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি জানান, সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সীমান্তবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক অজ্ঞাত ওই পথচারীকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

 

ইত্তেফাক/আরএজে