বিশ্বকাপে বাংলাদে-ভারতের ম্যাচ শেষ হয়েছে আরও তিন দিন আগে। উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে বাংলাদেশ হেরে গেছে ৫ রানের ব্যবধানে। ম্যাচ শেষ হওয়ার তিন দিন প্রিয়ে গেলেও সেই ম্যাচের রেশ রয়ে গেছে এখনও। শ্বাসরুদ্ধকর সেই ম্যাচ নিয়ে বিতর্কে জেরবার ক্রিকেটাঙ্গন।
বিতর্ক, আলোচনা, সমালোচনা যেন থামছেই না। থামার কথাও না অবশ্য। বৃষ্টিভেজা অ্যাডিলেডে এক প্রকার জোর করেই বাংলাদেশকে ব্যাটিংয়ে নামিয়ে দেওয়া, ভারতীয় তারকা ব্যাটসম্যান কোহলির ফেক ফিল্ডিং কাণ্ড।
এমন এক বিতর্কিত ম্যাচে বাংলাদেশ ৫ রানে হেরে যাওয়ার পরই সেটি নিয়ে সরব আলোচনা শুরু হয় ক্রিকেট বিশ্বজুড়েই। সাবেকি পাকিস্তানি অধিনায়ক তো সরাসরি আইসিসি আর ভারতকে কাঠগরায় দাঁড় করিয়তে বলেছেন, ‘আইসিসি ভারতকে সেমিফাইনালে তুলতে চায়। টিভির পর্দাতেই দেখা গেছে, সাকিব এই (মাঠ ভেজা) নিয়ে কথা বলেছে। দেখতেই পারছেন মাঠ যথেষ্ট ভেজা ছিল। আমার মনে হয়, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির। তারা ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চেয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচের দায়িত্বেও ছিলেন। ক্রিকেট বিশ্ব জানে, তারাই সেরা আম্পায়ারের পুরস্কারও পাবেন।’
এবার আফ্রিদির সেই মন্তব্যের জবাব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি রজার বিনি।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিনি বলেন, ‘এভাবে (আফ্রিদির) বলা ঠিক হয়নি। আইসিসি আমাদের পক্ষ নেয় বলে আমি মনে করি না। সবাইকে সমান চোখেই দেখা হয়। তাই ওই অভিযোগের কোনো জায়গা নেই। অন্য দলগুলোর চেয়ে আমরা বেশি কী পেয়ে থাকি? ভারত ক্রিকেটের বড় শক্তি হতে পারে, কিন্তু আইসিসিতে সবাইকে সমান চোখেই দেখা হয়।’
