ফিলিপাইন থেকে ২১ চীনা নাগরিক বহিষ্কার  

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১৮:৩০

অবৈধ অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকায় ২১ চীনা নাগরিককে নির্বাসন দিয়েছে ফিলিপাইনের ইমিগ্রেশন ব্যুরো। ফিলিপাইনের ইমিগ্রেশন ব্যুরো একটি ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘অভিবাসন ব্যুরো অবৈধ অনলাইন জুয়া-সম্পর্কিত নির্বাসনের দ্বিতীয় ব্যাচের নাম ঘোষণা করেছে। এতে ২১ চীনা নাগরিক রয়েছেন’। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই। 

বিআই কমিশনার নর্মান তানসিংকো বলেন, ২১ জন অতিরিক্ত চীনা নাগরিক ২ নভেম্বর বিকেলে চীনের উহানে ফিলিপাইন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চড়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়, বিআই-এর ওয়ার্ডেন ফ্যাসিলিটি প্রোটেকশন ইউনিট, বর্ডার কন্ট্রোল অ্যান্ড ইন্টেলিজেন্স ইউনিট, এবং ইন্টেলিজেন্স ডিভিশনের অপারেটিভদের দ্বারা বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়। এর আগে ৩০০ জনেরও বেশি নাগরিকের প্রাথমিক ব্যাচের নির্বাসনের ঘটনা ঘটে। 

এর আগে বি আই জানিয়েছে, নির্বাসিত ৩০০ নাগরিকের মধ্যে  বেশিরভাগই চীনা নাগরিক, যারা অবৈধ অনলাইন জুয়ায় জড়িত থাকার জন্য স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার দ্বারা গ্রেপ্তার হয়েছে।

ইত্তেফাক/এএইচপি