লেবুর বাগান থেকে কৃষকের লাশ উদ্ধার

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১৯:০২

নাটোরে একটি লেবু বাগান থেকে আব্দুল মোবারক (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই কৃষক এলাকার মৃত আব্দুল মোয়াজ্জেমের ছেলে।

শনিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে নাটোর সদর উপজেলার বিপ্রহালসা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা বলেন, আব্দুল মুবারক ও প্রবাসী আব্দুল খালেক দুই ভাইয়ের জমি নিয়ে অনেকদিন থেকে বিরোধ চলছিল। বিদেশ থেকে ফিরে আব্দুল খালেক তার ভাই মোবারক ও স্ত্রী সন্তানদেরকে মারপিট করে। সম্প্রতি চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসে তারা। শনিবার সকালে বাড়ির পাশের লেবুর বাগান থেকে আব্দুল মোবারকের লাশ উদ্ধার করা হয়। মোবারকের পরিবারের দাবি পারিবারিক বিরোধে তাকে হত্যা করা হয়েছে। 

নাটোর সদর থানা ওসি নাসিম উদ্দিন জানান, লাশটির শরীরে কোথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে এটা হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা ময়নাতদন্ত শেষ না করে বলা যাচ্ছে না। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

ইত্তেফাক/পিও