বড়াল নদীতে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১৩:৫৫

নাটোরের বাগাতিপাড়ায় শনিবার বিকলে বড়াল নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালেনদীর দয়ারামপুরের নন্দীকুজা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহত মুনসুর রহমান মিন্টু (৬৫) লালপুরে উপজেলার মৃত নুর মোহাম্মদের ছেলে, তিনি নন্দীকুজা মোল্লাপাড়া গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতেন।

বাগাতিপাড়ার দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মিঠু বলেন, নিহত মুনসুর রহমান মিন্টু নদীর পাড়ে একজনের পেয়ারা বাগানে কাজ করতেন এবং সেখানে থাকে। দুপুরে গোসলের জন্য নদীতে নেমে আর উঠে আসেনি। গোসলের পর ব্যবহারের জন্য লুঙ্গি ও লাঠি, সেন্ডেল (জুতা) ঘাটে পড়ে থাকতে দেখা গেছে। পরে স্থানীয়রা নদীতে নেমে খুঁজে না পেয়ে, ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরীরা তার লাশ উদ্ধার করে।

বাগাতিপাড়ার দয়ারামপুর ফায়ার স্টেশন ইন্সপেক্টর মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/আরএজে