চট্টগ্রামের আগ্রাবাদ পিজিএস কলোনি থেকে দশ হাজার পিস ইয়াবাসহ ট্রাফিক বিভাগের উপ-পরিদর্শক (টিএসআই) সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় র্যাব ও পুলিশের এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন, ঐ কলোনিতে ইয়াবাসহ সিদ্দিকুরের অবস্থান জানতে পেরে অভিযান চালানো হয়। এ সময় তাকে গ্রেফতার এবং তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া নগদ ৮০ হাজার টাকা পাওয়া যায়। আর কেউ জড়িত আছে কিনা তদন্ত অব্যাহত আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
