করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৪৬ 

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১৭:১৮

গত একদিনে সারাদেশে করোনায় আক্রান্ত ১ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৬ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৮২৮ জনে। এ সময়ে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ২৯ হাজার ৪২৬ জনে দাঁড়িয়েছে।

রোববার (৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮২ হাজার ৫৪২ জন। ছবি- সংগৃহীত

২৪ ঘণ্টায় ৪ হাজার ৬২৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৬২১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ।

ইত্তেফাক/এমএএম