‘বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য নাগরিক সমাজের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র’

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১৭:৩০

একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের নাগরিক সমাজের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানিয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী উপসচিব আফরিন আক্তার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও মেরিটাইম ইউনিট সচিব অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। 

আফরিন আক্তার আগামী বছরের শেষের দিকে বাংলাদেশে অনুষ্ঠেয় নির্বাচন যেনো অবাধ ও সুষ্ঠু হয়, সেই বিষয়েও আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আফরিন আক্তার। ছবি: সংগৃহীত

তিনি সাংবাদিকদের বলেছেন, বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ ধরা ও অন্যান্য ধরণের অপরাধ মোকাবিলাসহ সমুদ্র নিরাপত্তায় সহযোগিতার সম্ভাবনা নিয়ে তিনি আলোচনা করেছেন।

উল্লেখ্য, এর আগে গতকাল  শনিবার বিকেলে ২ দিনের সফরে ঢাকায় আসেন আফরিন আক্তার।

ইত্তেফাক/এএএম