মার্কিন দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে ফ্যাড-ক্যাব নেতৃবৃন্দের বৈঠক

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১৭:৩৪

বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ফরেন এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফ্যাড-ক্যাব) সভাপতি কাজী ফরিদুল হক হ্যাপি ও সাধারণ সম্পাদক গাজী তারেক ইবনা মোহাম্মদ। 

রোববার রাজধানীর ফ্যাড-ক্যাব অফিসে এফ-১ ক্যাটাগরির শিক্ষার্থীদের নথি প্রক্রিয়াকরণ সম্পর্কে সচেতনতার বিষয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা-তদন্তকারী মাইকেল লি এবং ক্রিমিনাল ফ্রড ইনভেস্টিগেটর (সিএফআই) মিস ভ্যানেসা গোমস।

বৈঠকে ফ্যাড-ক্যাব এবং ঢাকার মার্কিন দূতাবাস উভয়ই বাস্তব এবং মেধাবী শিক্ষার্থীরা মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যয়নের সুযোগ মিস না করে তা নিশ্চিত করতে পারস্পরিকভাবে কাজ করতে সম্মত হয়েছে। 

বৈঠক শেষে ফ্যাড-ক্যাব সভাপতি কাজী ফরিদুল হক হ্যাপি ফ্যাড-ক্যাব এর সকল সদস্যদের উদ্দেশে বলেন, ‘ইউএসএ এর এফ-১ ক্যাটাগরির ছাত্রদের ফাইল প্রক্রিয়াকরণের সময় সকল সদস্যদের শিক্ষার্থীদের নথির বিষয়ে আরো সতর্ক ও সচেতন হওয়া উচিত।’

ইত্তেফাক/এএএম