যুক্তরাষ্ট্রের একটি নজরদারি প্রতিষ্ঠান দাবি করেছে, ট্রাম্পের ঘনিষ্ট সহযোগী কেলিয়ানি কনওয়েকে বরখাস্ত করা উচিত। কারণ সরকারি দায়িত্বে থাককালীন তিনি রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্রের আইনে আছে যে, কোনো ব্যক্তি যখন সরকারি দায়িত্ব পালন করবেন তখন তিনি কোনো অবস্থাতেই কোনো ব্যক্তির পক্ষে রাজনৈতিক কিংবা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। অথচ কনওয়ে বহুবার এই কাজ করেছেন। তবে হোয়াইট হাউস এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, কনওয়েকে কোনো অবস্থাতেই বরখাস্ত করা হবে না। কারণ তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা।
