চিকিৎসা সহায়তা চান ভূমিহীন জয়নাল

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১১:৪০

দীর্ঘদিন ধরে গুরুতর নানা রোগে ভুগছেন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ওয়াপদা মসজিদের ইমাম জয়নাল আবেদীন (৪০)। হার্ট বক্ল ও হাড় ক্ষয়, বাম পায়ের হিপ জয়েন্ট প্রায় মৃত, প্রস্রাবে ইনফেকশন, মাথা, ত্বক ও চোখের গুরুতর রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে একইসাথে পাঁচ বিশেজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত, ফজলুর রহমান, আবু জাফর চৌধুরী (বিরু), আনওয়ারুল কবীর এবং শহীদুল্লাহ সিকদারের চিকিৎসাধীন রয়েছেন।

তার পরীক্ষা-নিরীক্ষা ও হার্টের রিং বসানোসহ অপারেশনে প্রায় ১৪ লাখ টাকার প্রয়োজন। ভূমিহীন অসহায় হওয়ায় বিপুল পরিমাণ চিকিৎসাব্যয় মেটানো কোনভাবেই তার পক্ষে সম্ভব হচ্ছে না।

ওয়াপদা মসজিদে ইমামতি দিয়েই অর্ধাহারে-অনাহারে পরিবার নিয়ে কষ্টে দিন কাটে তার। নিজের এক ইঞ্চি জমিও নেই। ওয়াপদার পরিত্যক্ত ভবনে পরিবার নিয়ে বসবাস করছেন। তাকে সুস্থ করে তুলতে দেশের বিত্তবান মানুষসহ প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন তার স্ত্রী।

ইত্তেফাক/এসকে