চট্টগ্রামের সাতকানিয়ায় এক যুবতীকে সংঘবন্ধ ধর্ষণের ঘটনার মূলহোতা ও একাধিক ডাকাতি মামলার আসামি মো. মোক্তার আহমদ (৪৫) নামে এক ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) রাতে উপজেলার কেরানিহাট এলাকায় পুলিশ ও র্যার-৭ যৌথ অভিযানে চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার এওচিয়ার ইউনিয়নের ২নং ওয়ার্ড চূড়ামণি সিকদার পাড়ার মৃত আব্দুস সালামের ছেলে।
সাতকানিয়া থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোক্তারকে কেরানীহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। সে ওই মামলাগুলোতে প্রায় ৮ বছর জেল খেটে সম্প্রতি জামিনে মুক্ত হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোক্তার ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। জবানবন্দি গ্রহণের জন্য তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বিগত ২৭ অক্টোবর উপজেলার এওচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড চূড়ামণি পাক্কা দোকানের দক্ষিণে পাহাড়ে প্রথমে ছাবের নামক এক ব্যক্তির পেঁপে বাগান ও পরে পার্শ্ববর্তী বক্করের টিলার গাছ বাগানে নিয়ে সংঘবন্ধ ধর্ষণ করে।
এ ঘটনায় ধর্ষিতা যুবতীর বড় ভাই বাদী হয়ে ২ নভেম্বর রাতে মোক্তারসহ উপজেলার কাঞ্চনা ইউনিয়নের জোট পুকুরিয়া বাজারের উত্তর পাশে দক্ষিণ কাঞ্চনা এলাকার শিমুল প্রকাশ শ্যামল (৪০) ও এওচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড চূড়ামণি সিকদার পাড়ার আনু বেগমকে (৪০) আসামি করে থানায় বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে জোরপূর্বক সংঘবদ্ধভাবে ধর্ষণ ও সহায়তার করার অপরাধে মামলা দায়ের করেন।
