মৃত্যুহীন দিনে করোনা শনাক্ত ৪৮  

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৯:২৪

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় শনাক্ত হয়েছে ৪৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৯৩০ জনে। তবে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি, তাই করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৬ জনই থাকলো। 

মঙ্গলবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৭৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৭২। আগের দিন শনাক্ত হয়েছিল ১ দশমিক ৭৯ শতাংশ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৮২ হাজার ৯৯৯ জনে।

ফাইল ছবি

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ইত্তেফাক/এমএএম