গাজীপরের কালীগঞ্জে রেললাইনের পাশে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় একটি মৃত্যু মানবভ্রূণ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (০৮ নভেম্বর) রাত ৮টার দিকে বালীগাঁও এলাকায় নাভানা পাইপ অ্যান্ড প্লাস্টিক কারখানা সংলগ্ন রেল সড়কের পাশ থেকে মানবভ্রূণটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
রেলওয়ে পুলিশ জানায়, রেলওয়ে পুলিশ রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে মৃত্যু মানবভ্রূণটি উদ্ধার করে। উদ্ধার হওয়ায় ছেলে মানবভ্রূণটির অনুমানিক বয়স চার মাস।
পুলিশ জানায়, আড়িখোলা রেল স্টেশনের অদূরে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকায় নাভানা পাইপ অ্যান্ড প্লাস্টিক কারখানা সংলগ্ন টঙ্গী-ভৈরব রেল সড়কের উত্তর দিকের রেললাইনের পাশে কাপড় দিয়ে মোড়ানো মানবভ্রূণ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি সন্ধ্যা সোয়া ৬টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি কালীগঞ্জ থানা পুলিশকে জানায় তারা। পরে কালীগঞ্জ থানা পুলিশ রেলওয়ে পুলিশকে খবর দেয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ভ্রূণটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
