সিরাজগঞ্জে রেললাইনের পাশে মিললো কলেজছাত্রের লাশ

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৬:১০

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তাসজিদ হাসান অনিক ওরফে নাঈম নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) সকালে উপজেলার দুর্গানগর ইউনিয়নের বামনগ্রাম হাটখোলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত নাঈম সিরাজগঞ্জ পৌর এলাকার কালিবাড়ি মহল্লার আব্দুল মোমিনের ছেলে। সে সদর উপজেলার বাগবাটি আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হারুন রশীদ জানান, গত সপ্তাহে নাঈম লালমনিরহাট জেলার পাটগ্রামে তার চাচার বাসায় বেড়াতে যায়। মঙ্গলবার (৮ নভেম্বর) বাড়ি ফেরার পথে তার বাবার সাথে মোবাইলে শেষ কথা হয়। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিলো না। বুধবার সকালে স্থানীয়রা রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ইত্তেফাক/আই/এসকে