সেমিতে ইংলিশদের সামনে আত্মবিশ্বাসী ভারত

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৬:৩৮

গত জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছিলো ভারত। ঐ সিরিজ জয়ে আত্মবিশ্বাসী হয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ইংলিশদের হারাতে চান ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

মেলবোর্নের ফাইনালের টিকিট পেতে বৃহস্পতিবার (১০ নভেম্বর) অ্যাডিলেড ওভালে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বিশ্বের দুই ফেভারিট ভারত ও নিউজিল্যান্ড। 
 
সুপার টুয়েলভে ৫ ম্যাচ খেলে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে ভারত। দুর্দান্ত সাম্প্রতিক ফর্মের সঙ্গে গত জুলাই মাসে ইংল্যান্ড সফরে ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় আত্মবিশ্বাসী করছে রোহিতকে। সাদা বলের ঐ সফরে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছিলো ভারত।

সেমিফাইনালের আগেরদিন সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘জুলাইয়ের সিরিজ জয় অবশ্যই কালকের ম্যাচে আমাদের বাড়তি আত্মবিশ্বাস দিবে, কারণ ইংল্যান্ডের মাটিতে ইংলিশদের হারানো স্বাভাবিকভাবেই বড় চ্যালেঞ্জ এবং আমরা সেই চ্যালেঞ্জটি বেশ ভালভাবেই জিততে পেরেছিলাম।’

রোহিত আরও বলেন, ‘টি-টেয়েন্টি ক্রিকেটের গতিশীলতা আমরা ভালভাবেই  বুঝতে পারি। নির্দিষ্ট দিনে ভাল খেলতে হবে আমাদের।’

সুপার টুয়েলভে গ্রুপ-১ এ রানার্স-আপ হয়ে সেমিতে ওঠে ইংল্যান্ড।  শেষ চার নিশ্চিতে  গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় পায় ইংল্যান্ড।

ইংল্যান্ড দলকে সমীহ করে রোহিত জানান, ‘জস বাটলারের দল ‘বিপজ্জনক’। এই টুর্নামেন্টেও সত্যি বেশ কিছু ভালো ক্রিকেট খেলেছে তারা। এজন্যই তারা এখন শেষ চারে। এ ম্যাচটি জিততে আমাদের সেরাটা দিতে হবে।’

এবারের আসরে নিজের সেরাটা দিতে পারেননি রোহিত। তিনি জানান, সেমিফাইনালে তার নিজের ও ইন-ফর্ম বিরাট কোহলির পারফরম্যান্স কেমন হবে তা বলা যাচ্ছে না।’

রোহিত বলেন, ‘আমি মনে করি নিজেদের সেরাটা দিতে অনেক চেষ্টা করতে হবে এবং সেরাটা দিয়ে দেশের হয়ে খেলে রান পেতে হবে ও উইকেটের জন্য চেষ্টা করতে হবে।নকআউট পর্বে এক ম্যাচে খারাপ মানেই আপনাকে বিচার করা যাবে না।’

ইত্তেফাক/এসএস