মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে রাজৈর-নয়ানগর সড়কের নয়ানগর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ছালেহা বেগম (৬৫) উপজেলার নয়ানগর গ্রামের ইসমাইল কাজীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাজৈর থেকে ছেড়ে আসা নয়ানগরগামী একটি মোটরসাইকেল ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ছালেহা বেগমকে ধাক্কা দেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ছালেহা বেগমকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক প্রবৃদ্ধিকে শক্তিশালী করবে : ওবায়দুল কাদের
রাজৈর থানার ওসি মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে
