নওগাঁ সদরের পিরোজপুর গেঞ্জির মিল এলাকায় বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে ট্রাকচাপায় এক ভ্যানচালক নিহত হয়েছে।
নিহত খোরশেদ আলম (৫৭) দোগাছী হঠাৎপাড়া গ্ৰামের ইসমাইল হোসেনের ছেলে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিল আহসান জানান, দুপুরে খোরশেদ আলম ভ্যান নিয়ে রাণীনগর উপজেলার দিকে যাচ্ছিলেন। এ সময় পিরোজপুর গেঞ্জির মিল এলাকায় ভ্যানটি পৌঁছলে রাণীনগর থেকে ছেড়ে আসা ট্রাকটি ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের নিহত হন।
ওসি জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
