পাওয়ার প্লে সামলে উঠলো ভারত

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১৪:৪৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংলিশ অধিনায়ক জস বাটলার। ভারতের অধিনায়ক রোহিত শর্মাও জানিয়েছিলো নিজেরাও ব্যাটিংই নিতেন। তবে ব্যাটিংয়ে নেমে খুব বেশি সুবিধা করতে পারেনি শুরু থেকে। শেষমেশ পাওয়ার প্লে'র ৬ ওভার শেষে ১ উইকেটে ৩৮ রান তুলে ইংলিশদের মোকাবেলা করে ভারত।

অ্যাডিলেড ওভালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভারতের ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি মেরে রানের খাতা খোলেন লোকেশ রাহুল। ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি, এরপরও বেন স্টোকসের ওই ওভার থেকে এসেছে মাত্র ৬ রান।

দ্বিতীয় ওভারে ক্রিস ওকসের হাতে বল তুলে দেন বাটলার। ওভারের চতুর্থ বলে ভারতকে বিপদে ফেলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লোকেশ রাহুল। ৫ বলে ৫ রান করেই দলীয় ৯ রানে আউট হন রাহুল। 

স্যাম কারানের তৃতীয় ওভার থেকে আসে মাত্র ১ রান। তখনও মনে হচ্ছিলো ভারতের জন্য ব্যাটিংয়ে নামাটাই কাল হয়ে দাঁড়ালো।,

ঠিক পরের ওভারেই ইংলিশ বোলারদের পাল্টা আক্রমণ শুরু করেন তিনে নামা বিরাট কোহলি। ক্রিস ওকসের ওভারের প্রথম বলেই কাভারের উপর দিয়ে ছক্কা মেরে ভারতের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সূচনা করেন কোহলি।

পঞ্চম ওভারে স্যাম কারানকে টানা দুই চারে রানরেট বাড়ান অধিনায়ক রোহিতও। পাওয়ার প্লে'র শেষ ওভারে আরও এক বাউন্ডারি দিয়ে ৬ ওভার শেষে ১ উইকেটে ৩৮ রান তোলে ভারত।

১৮ বলে ২০ রান করে ক্রিজে আছেন রোহিত শর্মা, আর ১৩ বলে ১২ রান নিয়ে ব্যাট করছেন  কোহলি। 

ইত্তেফাক/এসএস