কলতাকার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর নতুন সিনেমা মুক্তির খবর নেই দীর্ঘদিন। ভক্তরা অপেক্ষায় আছেন কবে দেখতে পাবেন প্রিয় তারকার নতুন ছবি। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। রহস্য ও রোমাঞ্চ নিয়ে বড়পর্দায় ফিরছেন তিনি।
অরিন্দম শীলের পরিচালনায় ‘খেলা যখন’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিমি। ছবিটি আগামী ২ ডিসেম্বর মুক্তি পাবে বলে নির্মাতা জানিয়েছেন।
মিমি বলেন, ‘৩ বছর আগেই এই ছবি তৈরির কথা ছিল। তবে নানা কারণে শুটিং পিছিয়ে যাচ্ছিল। অবশেষে ছবিটির কাজ শেষ করতে পেরেছি এবং প্রেক্ষাগৃহে আসছে। সত্যি বলতে বিষয়টি ভেবে অন্যরকম আনন্দ হচ্ছে।’
ছবিতে মিমির পাশাপাশি দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে।
সম্প্রতি প্রকাশিত ছবিটির পোস্টারে মিমিকে অ্যাকশন মেজাজে দেখেছেন দর্শকরা। যা এরইমধ্যে বেশ কৌতুহল তৈরি করেছে। মিমি-অর্জুন ছাড়া ছবিটিতে আরও অভিনয় করেছেন সুস্মিতা চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অলকানন্দা রায়, বরুণ চন্দ প্রমুখ।

‘দয়া করে মন থেকে ঘৃণা সরিয়ে দিন’