ফরিদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৯:২৭

দেশব্যাপী বিএনপি-জামায়তের আগুন সন্ত্রাস, ভাঙচুর, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার পরিবেশ সৃষ্টির প্রতিবাদে ফরিদপুর জেলা আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । 

শুক্রবার বাদ আছর আলীপুর শেখ রাসেল স্কয়ার থেকে বিক্ষোভ মিছিলটি বের কয়ে ইমামউদ্দিন স্কয়ার, মুজিব সড়ক দিয়ে গিয়ে ব্রাহ্মসমাজ সড়কে গিয়ে শেষ হয়। 

এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকে । মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, শামিম হক ও ইশতিয়াক আরিফ। 

আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল। ছবি: ইত্তেফাক

জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক বলেন, জনগণের জানমালের নিরাপত্তার জন্য আওয়ামী লীগে রাজনীতি করে । আর সেই জন্য আজ ফরিদপুরের রাজপথে আমরা উপস্থিত হয়েছি । তিনি বলেন, কথাকথিত বিএনপির সমাবেশে দেখবেন একই লোক সব জায়গায়। কিছু সংখ্যক পেইড লোক দিয়ে আন্দোলন করা যাবে না। আন্দোলন জোড় দ্বার করতে হলে মানুষের ভাল বাসা নিয়ে রাজপথে থাকতে হবে। 

তিনি আরও বলেন, বিএনপিকে বলবো এসব ষড়যন্ত্রের রাজনীতি বাদ দিয়ে নির্বাচনের মাঠে আসুন, জনগণ যদি আপনাদের ভোট দেয় আপনারা ক্ষমতায় যাবেন।

ইত্তেফাক/এএএম