রুটকে পেছনে ফেলে সর্বোচ্চ রান সংগ্রাহক ওয়ার্নার

আপডেট : ১৫ জুন ২০১৯, ১৭:২৭

চলতি ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের জো রুটকে পেছনে ফেলে সর্বোচ্চ রানের মালিক এখন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। আজ শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের ব্যাটিং শেষে এই অস্ট্রেলিয়ানের সংগ্রহ ২৮১ রান।

এর আগে গতকালই সাকিব আল হাসানকে পেছনে ফেলে এগিয়ে যান জো রুট। তার সংগ্রহ ২৭৯ রান। তৃতীয়স্থানে থাকা সাকিব আল হাসানের সংগ্রহ ২৬০ রান।

বৃষ্টিবিঘ্নিত বিশ্বকাপ আসরের গ্রুপ পর্বের খেলা মাঝামাঝি পর্যায়ে পৌঁছে গেছে। অস্ট্রেলিয়া আজ নিজেদের পঞ্চম ম্যাচ খেলছে। এই ম্যাচে জয় পেলে নিউজিল্যান্ডকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে চলে যাবে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

ইত্তেফাক/এএম