টি-২০ বিশ্বকাপের অষ্টম আসরের শিরোপা জয়ে ভারতীয় কিংবদন্তী শচিন টেন্ডুলকারের বাজি ইংল্যান্ড আরেক কিংবদন্তী ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট ব্রায়ান লারার বাজি পাকিস্তান। রোববার (১৩ নভেম্বর) টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। গর্ত থেকে উঠে এখন ফাইনালের মঞ্চে পাকিস্তান। অন্য দিকে পুরো টুর্নামেন্টের ধারাবাহিকভাবে পারফরমেন্স করে শিরোপা জয়ের লড়াইয়ে এখন ইংল্যান্ড।
রোববার (১৩ নভেম্বর) টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। গর্ত থেকে উঠে এখন ফাইনালের মঞ্চে পাকিস্তান। অন্য দিকে পুরো টুর্নামেন্টের ধারাবাহিকভাবে পারফরমেন্স করে শিরোপা জয়ের লড়াইয়ে এখন ইংল্যান্ড।
টি-২০ বিশ্বকাপের ফাইনাল নিয়ে আলোচনা এখন ক্রিকেট পাড়ায়। ভবিষ্যদ্বাণীও করছেন অনেকে। সেই দলে আছে ক্রিকেটের দুই মহাতারকা ভারতের শচিন টেন্ডুলকার ও ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা।
মেলবোর্ন মাঠের আকৃতির কারণে ফাইনালে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন টেন্ডুলকার। তবে ক্রিকেটের বরপুত্র লারার বাজি পাকিস্তান। হিন্দুস্তান টাইমসের এক অনুষ্ঠানে ফাইনালে কে জিততে? এই সঞ্চালকের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন টেন্ডুলকার ও লারা।
টেন্ডুলকার বলেন, ‘মাঠের আকৃতি দেখে, আমি ইংল্যান্ডকেই ভোট দিব। হ্যাঁ, পাকিস্তানের দারুণ ছন্দে আছে। তারা সঠিক সময় সেরা ছন্দে ফিরেছে। মেলবোর্নে স্কয়ার অফ উইকেট খেলতে পারবে ইংল্যান্ড। মেলবোর্নে যেখানে বাউন্ডারি লম্বা। সোজা সীমানা ছোট। সেখানে তারা সুবিধা পাবে।’
লারা বলেন, ‘আমি মনে করি, খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যের কারণে পাকিস্তান বেশ ভালো দল। ইংল্যান্ডও খুব পরিণত ক্রিকেট খেলছে, তবে আমি ট্রফিটি এশিয়ায় দেখতে চাই।’
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারায় পাকিস্তান। আর অ্যাডিলেড ওভালে দ্বিতীয় সেমিতে ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে ইংল্যান্ড।
