আনিকা তাহসিন হাফসা
ফেসবুকে কিছু কিছু মানুষ আছে যারা স্যাড পোস্টে লাইক দেয়, রোমান্টিক পোস্টে হাহা দেয়, ফানি পোস্টে স্যাড রিয়্যাকশন দিয়ে বসে থাকে। এদের বৈশিষ্ট্যগুলো হয় এরকম—
প্রোফাইল পিকচার আপলোড করলে
v ‘হাহা’ প্রদানকারী :এদের ৯৯%-ই হয় আপনার সেই চিরাচরিত হারামি, আহাম্মক ফ্রেন্ডরা। গণহারে সবাই হাহা দিয়ে আপনার মেজাজ একদম বিগড়ে দিতে সক্ষম। ইচ্ছে করে কষিয়ে ওগুলোর দু গালে দুটো চড় বসিয়ে দিই!
v ‘লাভ’ প্রদানকারী :এরা হয় আপনার ওপর ক্রাশড না হয় আকারে ইঙ্গিতে কিছু বোঝাতে চায় এমন। তবে সামনাসামনি বলতে পারে না, তাই রিয়্যাক্ট দিয়ে চলে যায়।
v ‘ওয়াও’ প্রদানকারী :এরা আপনার ফলোয়ার, ফ্যান বা খুব নরমালি বলা যায় এদের ছবিটা পছন্দ হয়েছে।
v ‘স্যাড’ প্রদানকারী :প্রোফাইল পিকচারে সচরাচর এই রিয়্যাক্ট কেউ দেয় না। তবে যদি দিয়ে ফেলে তাহলে ভেবে নেবেন কালার ব্লাইন্ডের মতই হয় সে রিয়্যাক্ট ব্লাইন্ড না হয় ব্যাপারটা স্লিপ অব ফিঙ্গার।
v ‘লাইক’ প্রদানকারী :এরা নিষ্ক্রিয়, সামনে পেয়েছে তাই আদর্শ দায়িত্ববান ফেসবুক ইউজারের মতো লাইক দিয়ে চলে এসেছে।
রোমান্টিক পোস্ট আপলোড করলে
v ‘হাহা’ প্রদানকারী :ভেবে নেবেন এরা মানুষের জাত না ! মনের ঝাল মেটানোর জন্য এদের আইডিতে ঢুকে জন্ম থেকে শুরু করে সব পোস্টে হাহা দিয়ে চলে আসবেন। দেখবেন অনেক শান্তি শান্তি লাগছে।
v ‘লাভ’ প্রদানকারী :আপনার রোমান্টিক কথাগুলো এদের মনেও রোমান্স জাগিয়েছে ! তাই খুশির ঠেলায় এরা লাভ রিয়্যাক্ট দিয়ে নিজের মনের রোমান্টিকতাকে প্রকাশ করে।
v ‘স্যাড’ প্রদানকারী :এরা মেইনলি এমন যে, আগে ছ্যাকা খেয়েছে। তাই আপনার রোমান্টিক পোস্ট এদের পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দেওয়ার কাজ করে। তাই নিজের দুঃখ প্রকাশ করার জন্য স্যাড রিয়্যাক্ট দিয়ে নিঃশব্দে চলে যায়।
v ‘লাইক’ প্রদানকারী :এরা নিষ্ক্রিয়! রোমান্টিকতা এদের সক্রিয় করতে পারে না !
ফানি পোস্ট আপলোড করলে
v ‘হাহা’ প্রদানকারী :এরা ফানি পোস্টে হাহা দিয়ে আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে। এদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে প্রত্যেকের প্রোফাইল পিকচারে লাভ রিয়্যাক্ট দিয়ে আসতে পারেন।
v ‘লাভ’ প্রদানকারী :আপনি এদের মন ভালো করে দিয়েছেন বা হাসির চেয়ে পোস্টটা এদের মনে ধরেছে। তাই লাভ রিয়্যাক্ট দিয়ে আপনাকে ধন্য করেছে।
v ‘স্যাড’ প্রদানকারী :এরা হয় মানসিক রোগী না হয় ছ্যাকাউল্লাহ! সবকিছুতেই এরা দুঃখ খোঁজে !
v ‘লাইক’ প্রদানকারী :এরা অলস না হয় কানা! হয় রিয়্যাক্ট খুঁজে পায়নি না হয় রিয়্যাক্ট দেওয়ার সময়টুকু খরচ করতে চায় না তাই লাইক দিয়ে কর্তব্যনিষ্ঠ ফেসবুক ইউজার ভাবে নিজেকে!
স্যাড পোস্ট আপলোড করলে
v ‘হাহা’ প্রদানকারী :এরা হয় পোস্টটার অর্থ না বুঝে রিয়্যাক্ট দেয় অথবা মানুষ দৃষ্টি আকর্ষণের জন্য দেয়। স্যাড পোস্টে হাহা দিয়ে এরা নিজেদের লিজেন্ড ভাবে!
v ‘লাভ’ প্রদানকারী :পোস্টের কথাবার্তাগুলো যাদের মন ছুঁয়ে যায় ওরাই এই রিয়্যাক্ট দেয়।
v ‘স্যাড’প্রদানকারী :এখানে এরাই প্রকৃত দায়িত্ববান পোস্ট পাঠক!
v ‘লাইক’ প্রদানকারী :বরাবরের মতোই নিয়ন আর আর্গনের ন্যায় এরাও এদের নিষ্ক্রিয়তা লাইক দিয়ে প্রমাণ করে!
