মুহা. তাজুল ইসলাম
v বারান্দার পরিবর্তে ছাদে কাপড় শুকাতে দিলে প্রতি কাপড়ে ২ টাকা হারে কর প্রদান করতে হবে।
v মাসে স্বামী-স্ত্রী দু বারের বেশি ঝগড়া করলে প্রতি ঝগড়ার জন্য ২০০০ টাকা হারে কর প্রদান করতে হবে।
v দিনে এক ঘণ্টার বেশি ফেসবুকে সময় নষ্ট করলে প্রতি ঘণ্টার জন্য ৩০ টাকা করে কর প্রদান করতে হবে।
v সময় দেখার জন্য হাতঘড়ির পরিবর্তে মোবাইল ব্যবহার করলে বছরে ২০০ টাকা হারে ভ্যাট দিতে হবে।
v বছরে ২ বারের বেশি বৃষ্টির পানিতে ভিজে স্নান করলে প্রতিবার বৃষ্টির পানিতে স্নানের জন্য ১০০ টাকা হারে কর প্রদান করতে হবে।
v সমুদ্র বা নদীতে স্নান করা করের আওতামুক্ত থাকব কিন্তু সাঁতার কাটলে প্রতিদিন ১০০ টাকা হারে কর প্রযোজ্য হবে।
v ড্রাইভিং লাইসেন্সবিহীন ড্রাইভারের ঝুঁকিপূর্ণ বাসে চড়লে কোনো যাত্রীর কর দিতে হবে না, কিন্তু ড্রাইভারের লাইসেন্স থাকলে বছরে ১০০০ টাকা যাত্রী কর দিতে হবে।
v একটি প্রেম করলে কোনো কর দিতে হবে না, তবে একাধিক প্রেমের ক্ষেত্রে প্রেমপ্রতি ১০,০০০ টাকা করে কর দিতে হবে।
v জামাইয়ের বছরে দু বার শ্বশুরবাড়িতে যাওয়া করমুক্ত হবে, কিন্তু বছরে দু বার যাওয়ার ক্ষেত্রে প্রতিবারের জন্য ৫০০ টাকা হারে কর দিতে হবে। ঘর জামাইয়ের ক্ষেত্রে বছরে ফ্ল্যাট রেট ১০,০০০ টাকা করে পরিশোধ করতে হবে। জামাই যদি এই অর্থ দিতে অক্ষম হন, তবে শ্বশুরবাড়ির পক্ষ থেকে কর প্রদান করতে হবে।
v পছন্দের দল হেরে যাওয়ার পরে দল পরিবর্তন করলে প্রতি পরিবর্তনে ১০০০ টাকা করে কর প্রযোজ্য হবে।
