প্রথম ম্যাচেই হার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে, দ্বিতীয় ম্যাচেও দুর্বল জিম্বাবুয়ের সঙ্গে ১ রানের পরাজয়। কেউ কি ভেবেছিলো সেই পাকিস্তানই উঠে যাবে বিশ্বকাপের ফাইনালে? টি-টোয়েন্টির বিশ্ব সেরার মুকুট ছিনিয়ে নিতে সমানে সমানে টক্কর দিবে ইংল্যান্ডের সঙ্গে?
অবিশ্বাস্য হলেও সত্যি, প্রথম দুই ম্যাচে হেরে ব্যাকফুটে থাকা সেই পাকিস্তানই এখন বিশ্বকাপের ফাইনালে। ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ দুপুর ২টায় টি-টোয়েন্টির বিশ্বসেরার ট্রফি জিততে ইংলিশদের বিপক্ষে মাঠ নামবে বাবর আজমের দল।
১৬ দলকে নিয়ে গত ১৬ অক্টোবর থেকে শুরু হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম রাউন্ডের পর সুপার টুয়েলভের লড়াই শেষে অনুষ্ঠিত হয় দুই সেমিফাইনাল। সেমির লড়াইয়ের পর এবার ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে শেষ হবে বিশ্বকাপ।
প্রথম রাউন্ডে দুই গ্রুপে অংশ নেয় আটটি দল। সেখান থেকে দুই গ্রুপের সেরা চারটি সুপার টুয়েলভে খেলার টিকিট পায়। টি-টোয়েন্টি র্যাংকিংয়ের সেরা আট দল আগেই সুপার টুয়েলভ নিশ্চিত করেছিল।
সুপার টুয়েলভের আট দলের সঙ্গে প্রথম রাউন্ডের সেরা চার দল যোগ দেয়। সুপার টুয়েলভে দুই গ্রুপে ১২ দলের লড়াইয়ের পর সেরা চার দল সেমিতে উঠে। সেমির লড়াইয়ে জিতে এবার বিশ্বকাপের সেরা দুই দল হিসেবে ফাইনালের মঞ্চে ইংল্যান্ড ও পাকিস্তান।
যেভাবে ফাইনালের মঞ্চে উঠে এলো পাকিস্তান :
সুপার টুয়েলভ :
২৩ অক্টোবর ২০২২ (মেলবোর্ন): ভারতের কাছে ৪ উইকেটে হ...
২৭ অক্টোবর ২০২২ (পার্থ): জিম্বাবুয়ের কাছে ১ রানে হার।
৩০ অক্টোবর ২০২২ (পার্থ): নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটের জয়।
৩ নভেম্বর ২০২২ (সিডনি): দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টি আইনে ৩৩ রানে জয়।
৬ নভেম্বর ২০২২ (অ্যাডিলেড): বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটে জয়।
সেমিফাইনাল :
৯ নভেম্বর ২০২২ (সিডনি): নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে জয়।
