ধারাবাহিকতায় মূর্ত হয়ে শিরোপার মহারণে ইংল্যান্ড

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১৩:১৭

বিশ্বকাপ জয়ের জন্য অন্যতম ফেভারিটই ধরা হয়েছিলো তাদের। ফেভারিট তকমারত যথার্থতা প্রমাণ করেই ফাইনালে উঠে এসছে ইংল্যান্ড। মাঝে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের কাছে ৫ রানে হেরে অঘটনের শিকার হলেও বাকি ম্যাচগুলোতে একচ্ছত্র আধিপত্য দেখিয়েই ফাইনালে পাকিস্তানের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামছে জস বাটলারের ইংল্যান্ড।

টুর্নামেন্টজুড়ে দারুণ খেলার ধারাবাহিকতা ধরে রেখেই ফাইনালের মঞ্চে উঠে এসেছে ইংলিশরা। ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ দুপুর ২টায় টি-টোয়েন্টির বিশ্বসেরার ট্রফি জিততে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ইংলিশরা।

১৬ দলকে নিয়ে গত ১৬ অক্টোবর থেকে শুরু হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম রাউন্ডের পর সুপার টুয়েলভের লড়াই শেষে অনুষ্ঠিত হয় দুই  সেমিফাইনাল। সেমির লড়াইয়ের পর এবার ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে শেষ হবে বিশ্বকাপ। 

প্রথম রাউন্ডে দুই গ্রুপে অংশ নেয় আটটি দল। সেখান থেকে দুই গ্রুপের সেরা চারটি সুপার টুয়েলভে খেলার টিকিট পায়। টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের সেরা আট দল আগেই সুপার টুয়েলভ নিশ্চিত করেছিল। 

সুপার টুয়েলভের আট দলের সঙ্গে প্রথম রাউন্ডের সেরা চার দল যোগ দেয়। সুপার টুয়েলভে দুই গ্রুপে ১২ দলের লড়াইয়ের পর সেরা চার দল সেমিতে উঠে। সেমির লড়াইয়ে জিতে এবার বিশ্বকাপের সেরা দুই দল হিসেবে ফাইনালের মঞ্চে ইংল্যান্ড ও পাকিস্তান। 

যেভাবে ফাইনালের মঞ্চে ইংল্যান্ড : 

সুপার টুয়েলভ :

২২ অক্টোবর ২০২২ (পার্থ): আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটে জয়।
২৬ অক্টোবর ২০২২ (মেলবোর্ন): বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের কাছে ৫ রানে হার।
২৮ অক্টোবর ২০২২ (মেলবোর্ন): বৃষ্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ পরিত্যক...
১ নভেম্বর ২০২২ (ব্রিজবেন): নিউজিল্যান্ডের বিপক্ষে ২০ রানে জয়।
৫ নভেম্বর ২০২২ (সিডনি): শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে জয়।

সেমিফাইনাল : 

১০ নভেম্বর ২০২২ (অ্যাডিলেড): ভারতের বিপক্ষে ১০ উইকেটে জয়।

ইত্তেফাক/এসএস