ব্রত রায়
বাঘ গিয়েছে ম্যান্দা মেরে
খাচ্ছে না সে মাংস
শিকার ছাড়াই কাটছে এখন
মাসের অধিকাংশ।
অন্য যত বন্য প্রাণী
এটার সুযোগ নিচ্ছে
বাঘের লেজে কান খুঁচিয়ে
যাচ্ছে যেমন ইচ্ছে!
বাঘের আগের ক্ষিপ্রতা নেই
নেই সে থাবার জোর যে
কোন ওষুধে কও তো দেখি
উঠবে সে ফের গর্জে?
