পরিবারের ক্রিকেট ভাবনা

আপডেট : ১৫ জুন ২০১৯, ১৭:৩৬

 

g লেখা পাভেল হোসাইন ইমরান

g কার্টুন রবিউল ইসলাম সুমন

ওপেনার হতে হলে কী করতে হয়?

পলিটিক্স করতে হয় নতুবা ওপেন আপ খাইতে হয়!

বেয়াদ্দপ ছেলেটা হাতে বল পেয়েও ক্যাচটা ধরতে পারল না।

ক্যামনে পারবে ভাইয়া! ও তো আর আপনার মতো ছোটবেলায় পোলিও টিকা খায়নি।

মামা এলবিডব্লিউ কী?

বাতাসে বল ঘুরে গেলে যে আউট হয়।

শালার ব্যাটসম্যানটা এত তাড়াহুড়ো করছে কেন?

গতকালকেই তো সে ইন আ রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছে। এখন তার তাড়াহুড়ো তো থাকবেই।

দেখ দেখ আপু ব্যাটসম্যানটা হাত তুলে আমাদের হাই দিচ্ছে।

হাই না ছাই! সে তো ইশারায় দলের কাছে চা-নাস্তা খাবার আবদার করছে।

ভাতিজা আজকে খেলা দেখবা না?

চাচা আমরা খেলোয়াড়। আমরা খেলা দেখি না, খেলি।