ও ভাভা গো, ভাভা!

আপডেট : ১৫ জুন ২০১৯, ১৭:৩৭

রুবেল কান্তি নাথ

 

[আজ (জুন মাসের তৃতীয় রবিবার) ‘বিশ্ব বাবা দিবস’। বাবা দিবসে পৃথিবীর সকল বাবার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।]

—বাপজান, আমি বিয়া করুম।

—জানোস, গাধারাই বিয়া করে?

—জানি বইলাই তো বিয়া করবার চাইতাছি।

 

 

—বাবা দিবসে জানাই, দেশের সকল বাবাখোরদের শুভেচ্ছা।

—বাবা আবার খায় কিভাবে?

—আরে, ইয়াবাখোরদের কথা কইছি

আর কি!

 

 

—আব্বু, আইজ নাকি বাবা দিবস?

—হ, শোন, এই খবর ভুলেও তোর মায়েরে কইস না। কইলে এহনই তার বাপের বাড়ি রওনা দিব।

—গত মাসে গেল, মা দিবস। আর এই মাসে, বাবা দিবস। মা দিবস আগে ক্যান?

—আরে বেকুব, লেডিস ফার্স্ট বলে একটা কথা আছে না!

 

 

—ও বাবা রে, বাবা রে, মইরা গেলাম রে! তাত্তাড়ি আমারে বাঁচাও।

—কীরে ব্যথা পাইয়া মায়েরে না ডাইকা বাপেরে ডাকছিস ক্যান?

—মায়েরে ডাকলে, মা আইসা উল্টা ঝাঁটা দিয়া পিডাইব।