বাংলা দ্বিতীয়পত্র
মো. শহীদুর রহমান, সহকারী শিক্ষক
বারাজান এসসি উচ্চ বিদ্যালয়,
লালমনিরহাট
শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা রইল। আজ তোমাদের ‘বাংলা ভাষার ব্যাকরণ’ বইয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ‘ধ্বনিতত্ত্ব’ থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর তুলে ধরা হলো। আশা করি, এগুলো তোমাদের উপকারে আসবে।
১। ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?
ক) বর্ণ খ) অক্ষর গ) চিহ্ন ঘ) বর্ণমালা
২। বাংলা বর্ণমালায় মোট কতটি বর্ণ রয়েছে?
ক) ৪৯টি খ) ৫০টি গ) ৫১টি ঘ) ৫২টি
৩। বাংলা বর্ণমালায় কয়টি স্বরধ্বনি রয়েছে?
ক) ৯টি খ) ১০টি গ) ১১টি ঘ) ১২টি
৪। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?
ক) ৭টি খ) ৮টি গ) ৯টি ঘ) ১০টি
৫। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক) আ-কার খ) ই-কার গ) উ-কার ঘ) কার
৬। বাংলায় কার কয়টি?
ক) ৮টি খ) ৯টি গ) ১০টি ঘ) ১১টি
৭। কোন্ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?
ক) অ খ) আ গ) ই ঘ) এ
৮। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক) কার খ) ফলা গ) মাত্রা ঘ) কষি
৯। বাংলা বর্ণমালায় ফলা কয়টি?
ক) ৬টি খ) ৮টি গ) ১০টি ঘ) ১১টি
১০। নিচের কোন্ বর্ণগুলোর উচ্চারণ স্থান অগ্র দন্ত্যমূল?
ক) ন ল স খ) শ ষ ঝ গ) য র ঢ় ঘ) প ব ম
১১। নিচের কোনটি পশ্চাত্ দন্তমূলীয় বর্ণ?
ক) শ খ) ষ গ) স ঘ) হ
১২। কোনগুলো পরাশ্রয়ী বর্ণ?
ক) ঙ ঞ ম খ) জ য ত্ গ) শ ষ স ঘ) ং ঃ ঁ
১৩। পরাশ্রয়ী বর্ণ কয়টি?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
১৪। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
ক) ১১টি খ) ১৯টি গ) ২৫টি ঘ) ২৯টি
১৫। নিচের কোনটি যৌগিক স্বরজ্ঞাপক বর্ণের প্রতীক?
ক) অ খ) ঈ গ) ঋ ঘ) ঐ
১৬। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটি কী কী?
ক) ঐ এবং ঔ খ) ই এবং উ
গ) আ এবং ও ঘ) অ এবং এ
১৭। তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত ‘অ’ কী হয়?
ক) বিবৃত হয় খ) প্রকৃত হয়
গ) সংবৃত হয় ঘ) সংযুক্ত হয়
১৮। কোনগুলো কণ্ঠ্যবর্ণ?
ক) ক খ গ ঘ ঙ খ) চ ছ জ ঝ ঞ
গ) ট ঠ ড ঢ ণ ঘ) ত থ দ ধ ন
১৯। কোন্ ধ্বনি উচ্চারণ করতে স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়?
ক) অল্পপ্রাণ ধ্বনি খ) মহাপ্রাণ ধ্বনি
গ) ঘোষ ধ্বনি ঘ) অঘোষ ধ্বনি
২০। নিচের কোনটি অঘোষ মহাপ্রাণ ওষ্ঠ্যবর্ণ?
ক) ট খ) ধ গ) ফ ঘ) ব
২১। কোনগুলো নাসিক্য ধ্বনি?
ক) ক চ ট ত প খ) খ ছ ঠ থ ফ
গ) ঘ ঝ ঢ ধ ভ ঘ) ঙ ঞ ণ ন ম
২২। কোনটি কম্পনজাত ধ্বনি?
ক) ল খ) ঢ় গ) ড় ঘ) র
২৩। কোনগুলো উষ্মবর্ণ?
ক) ক চ ট ত খ) শ ষ স হ
গ) খ ছ ঠ থ ঘ) ঘ ঝ ঢ ধ
২৪। শ, ষ, স, হ এ চারটি বর্ণের নাম কী?
ক) কণ্ঠ্যবর্ণ খ) ওষ্ঠ্যবর্ণ
গ) উষ্মবর্ণ ঘ) তাড়নজাত বর্ণ
২৫। ‘ড়’ এবং ‘ঢ়’ এ ধ্বনি দুটোকে কী ধ্বনি বলে?
ক) ঘোষ ধ্বনি খ) শিস ধ্বনি
গ) কল্পনাজাত ধ্বনি ঘ) তাড়নজাত ধ্বনি
উত্তর:
১। ক ২। খ ৩। গ ৪। ঘ ৫। ঘ ৬। গ ৭। ক ৮। খ ৯। ক ১০। ক ১১। খ ১২। ঘ ১৩। খ ১৪। গ ১৫। ঘ ১৬। ক ১৭। গ ১৮। ক
১৯। গ ২০। গ ২১। ঘ ২২। ঘ ২৩। খ ২৪। গ ২৫। ঘ
