কাতারে 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত ফুটবল বিশ্বকাপের পর্দা ওঠছে ২০ নভেম্বর। কাতার মুসলিম দেশ হওয়ায় বিশ্বকাপে অ্যালকোহল নিষিদ্ধ করেছিল কাতার সরকার। অবশ্য পড়ে সীমিত পরিসরে অ্যালকোহলে অনুমোদন দেওয়া হয়। আর তাই বিয়ারের দাম প্রকাশ করলো কাতার।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের চেয়ে দ্বিগুণেরও বেশি দামে বিয়ার কিনতে হবে কাতার বিশ্বকাপে। রাশিয়া বিশ্বকাপে আধা লিটার বিয়ারের দাম ছিল ৬ ডলার। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, কাতার বিশ্বকাপে আধা লিটার বিয়ারের জন্য গুণতে হবে ১৪ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪৫০ টাকা।
বিয়ারের পাশপাশি পানি কিনতেও গুণতে হবে মোটা অঙ্ক। এক গ্লাস পানির জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে ২.৭৫ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮৫ টাকা।
বিয়ারের জন্য অনুমতি থাকলেও বিক্রিতে রয়েছে বেশ কিছু বিধি-নিষেধ। ম্যাচ শুরুর ৪০ মিনিট আগ পর্যন্ত বিক্রি হবে বিয়ার। আর ম্যাচ শেষে ১ ঘন্টার জন্য বিক্রি করা হবে বিয়ার। একজন সর্বোচ্চ ৪ গ্লাস বিয়ার কিনতে পারবেন।
