ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ২২:৩৪

নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন শিবুকে (৩২) কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে একদল দুর্বুত্ত। বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের জয়নগর হাইস্কুলের সন্নিকটে এ ঘটনা ঘটে। 

স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার শারীরিক অবস্থা বিবেচনায় ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। 

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী আজরাতে ইত্তেফাককে জানান, একটি ক্রিকেট খেলা দেখে ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন শিবু বাড়ি ফেরার পথে জয়নগর হাইস্কুলের কাছে পৌঁছলে একদল দুর্বৃত্ত তার উপর অতর্কিতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এসময় দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

ওসি আরও জানান, এ ঘটনায় কে বা কারা জড়িত তাদের খুঁজে বের করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/পিও