তা র কা দে র বি শ্ব কা প ভা ব না

ভারতের জেতার সম্ভাবনাই বেশি —মাবরুর রশীদ বান্নাহ

আপডেট : ১৫ জুন ২০১৯, ২০:৫৫

এক সময় ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার পরিবেশ বিরাজ করতো। সময়টা খুব বেশিদিনের নয়। সেই উন্মাদনা এখন আর নেই। বৃষ্টির জন্য এবার বিশ্বকাপে আনন্দের খরা চলছে। তবে বেশ কয়েকটি ম্যাচ বেশ টানটান ছিল। আজ ভারত বনাম পাকিস্তানের খেলা। গত ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে পাকিস্তান হারলেও তাঁদের খেলা খুব একটা খারাপ ছিল না। অন্যদিকে ভারত বরাবরের মতো এবারো সম্ভাবনাময় একটি দল। সেরা চার দলের মধ্যে রয়েছে ভারত। এবার কোনো ম্যাচ হারেনি। সেই জায়গা থেকে ভারতের জেতার সম্ভাবনা বেশি। খেলাটি অবশ্যই দেখবো। আশা করি ভালো একটি ম্যাচ দেখবো আজ।