নায়কদের মধ্যে রাজ্জাক ছিলেন অতুলনীয়। অভিনেতা হিসেবে ছিলেন সবার চেয়ে সেরা। আমাদের সম্পর্কটাও ছিল অনেক সুন্দর। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ছিল মধুর। বিশেষ বিশেষ চরিত্রে জাফর ইকবাল আর ফারুকও খুবই ভালো ছিলেন। আলমগীরও অনেক মেধাবী। চরিত্র ও অভিনয়টা বোঝার চেষ্টা করেন। শাবানার সঙ্গে ওর জুটি ছিল। আরেকজন খুব ভালো অভিনেতা ছিলেন গোলাম মুস্তাফা। আজিম ভাই ছিলেন ভালো মানুষ। অভিনেতা হিসেবে রহমানও ছিলেন দারুণ। বুলবুল ভালো অভিনয় করতো। পুরোনো দিনের কথা বলতে গিয়ে অনেককিছুই তো মনে পড়ে যায়। যেমন মনে পড়ছে শবনমের কথা। মালা, চান্দা, তালাশ ছবিতে কী চমত্কার অভিনয় করেছেন! সুলতানা জামান, সুচন্দা, সুজাতাসহ আরো অনেকেই ভালো অভিনয় করতেন।
সমসাময়িক সহশিল্পীদের প্রসঙ্গে
চিত্রনায়িকা ও নির্মাতা সারাহ বেগম কবরী
