দেশীয় প্রতিষ্ঠান পেলো বর্ষসেরা মাইক্রোসফট কান্ট্রি পার্টনারের স্বীকৃতি

আপডেট : ১৫ জুন ২০১৯, ২১:৪০

কর্পোরেট প্রযুক্তি লিমিটেড পক্ষ থেকে জানানো হয়, তারা বাংলাদেশের জন্য মাইক্রোসফটের বর্ষসেরা ‘মাইক্রোসফট কান্ট্রি পার্টনার ২০১৯’-এর স্বীকৃতি লাভ করেছে। মাইক্রোসফট প্রযুক্তির উপর ভিত্তি করে গ্রাহকদের  সমস্যাগুলোর সমাধান, উদ্ভাবন এবং এর বাস্তবায়নে শ্রেষ্ঠত্ব প্রদর্শনের জন্য কোম্পানিটি বিশ্বব্যাপী শীর্ষ মাইক্রোসফট পার্টনারদের মধ্যে সম্মাননা অর্জন করেছে। ১৫ জুলাই যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হবে।

কর্পোরেট প্রযুক্তি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইসরাত জাহান বলেন, ‘আমরা গ্রাহকভিত্তিক কোম্পানি এবং গ্রাহকরাও আমাদের এই জয়ের অংশীদার। আমরা  আমাদের সকল শুভাকাঙ্ক্ষী, গ্রাহক, ওইএম প্রতিষ্ঠান  ও ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান  এবং গণমাধ্যমকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।’

বিশ্বব্যাপী ১১৫টি দেশের ২৯০০রও বেশি প্রতিযোগীর মধ্য থেকে বিভিন্ন বিভাগে পুরস্কারের জন্য  বিজয়ী নির্বাচন করা হয়। কর্পোরেট প্রযুক্তি লিমিটেড বাংলাদেশে চমত্কার প্রতিনিধিত্ব করার পাশাপাশি তাদের চৌকস সল্যুশন এবং সেবা প্রদানের  স্বীকৃতি ছিল এ পুরস্কার।

মাইক্রোসফটের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট গাব্রিয়েলা স্কাস্টার বলেন, ‘আমরা বছরের সেরা মাইক্রোসফ্ট কান্ট্রি পার্টনার হিসাবে বাংলাদেশে কর্পোরেট প্রযুক্তি লিমিটেডকে স্বীকৃতি দিতে পেরে সম্মানিত। গ্রাহকদের সহায়তা করার জন্য অসাধারণ দক্ষতা এবং উদ্ভাবনী সল্যুশন প্রদানের মাধ্যমে কর্পোরেট প্রযুক্তি লিমিটেড নিজেকে একটি উদাহরণস্বরূপ প্রতিনিধি হিসাবে আলাদা করেছে।’

বিগত বছর ধরে ব্যতিক্রমী মাইক্রোসফ্ট-ভিত্তিক সমাধানের বিকাশ ও বিতরণ করার জন্য মাইক্রোসফ্ট পার্টনারদের স্বীকৃতি দিয়ে আসছে মাইক্রোসফ্ট পার্টনার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড। আরো তথ্যের জন্য পাওয়া যাবে https://news.microsoft.com-এ ।