ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৩ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) ও মঙ্গলবার (২২ নভেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
ডিএমপির মিরপুর ট্রাফিক জোনের এসি মো. আবুল হোসেনকে মহাখালী ট্রাফিক জোনে, সচিবালয়-নিরাপত্তা বিভাগের এসি মো. হালিমুল হারুনকে মিরপুর ট্রাফিক জোনে এবং ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের এসি তরিকুল ইসলামকে রমনা জোনের (এসি, পেট্রোল) দায়িত্ব দেওয়া হয়েছে।
