গরুচোর সন্দেহে হত্যা
বগুড়া অফিস
বগুড়ার সারিয়াকান্দিতে বদরুল ইসলামকে গরুচোর সন্দেহে পিটিয়ে হত্যা করার ঘটনায় ১০ জনকে আসামি করে গত শুক্রবার থানায় হত্যা মামলা দায়ের করেছে বদরুলের স্ত্রী মাবিয়া আকতার। মামলার প্রধান আসামি করা হয়েছে ওই ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন তেনজুকে। বদরুল উপজেলার নারচী ইউনিয়নের শেখাহাতি গ্রামের হাসেন আলীর ছেলে।
গত বুধবার রাতে নারচী ইউনিয়নের শেখাহাতি গ্রামে বদরুলকে গরুচোর সন্দেহে পিটিয় হত্যা করা হয়।
বদরুলের স্ত্রী মাবিয়া জানান, গত ইউপি নির্বাচনের জেরকে কেন্দ্র করে তেনজু মেম্বারের নেতৃত্বে একদল যুবক তার স্বামী বদরুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে।
