সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরে বাল্যবিয়ের প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে।
উপজেলার মানিকহাট ইউপি চেয়ারম্যান এ এস এম আমিনুল ইসলাম বলেন, বাল্যবিয়ে বন্ধে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ম্যারেজ রেজিস্ট্রারসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সভা করেও কোনো ফল হচ্ছে না। বিশেষ করে সমাজের অসচ্ছল এবং দরিদ্র পরিবারের লোকজন সরকারি আইনকে উপেক্ষা করে রেজিস্ট্রি ছাড়া স্থানীয় মাওলানাদের দিয়ে মৌখিকভাবে কবুল পড়িয়ে তাদের মেয়ের বিয়ে সম্পন্ন করছেন। এতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাও তাদের আইনের আওতায় আনতে পারছেন না।
