ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সস্ত্রীক এবং তিন সফরসঙ্গীসহ ফরাসি বিমানবাহিনী প্রধান জেনারেল ফিলিপি লাভিগনি-এর আমন্ত্রণে পাঁচ দিনের এক সরকারি সফরে গতকাল ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান ফ্রান্সে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল প্যারিস এয়ার শো-২০১৯’-এ অংশগ্রহণ করবেন। উক্ত সফরের মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান বিভিন্ন দেশের বিমানবাহিনীর প্রধান এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন।
