‘পদ্মা’ ও ‘মেঘনা’ নামে নতুন দুটি প্রশাসনিক বিভাগের প্রস্তাব স্থগিত করা হয়েছে। রোববার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই দুই বিভাগ অনুমোদনের প্রস্তাব আলোচ্যসূচিতে থাকলেও তা স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
নিকারের সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘পদ্মা’ ও ‘মেঘনা’ নামে নতুন বিভাগ করার প্রস্তাব দুটি স্থগিত রাখা হয়েছে।
স্থগিত হওয়ার কারণ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এটা এখন অগ্রাধিকারমূলক বিষয় নয়। কারণ, এখন সারা পৃথিবীতে সংকট চলছে। এখন একেকটি বিভাগ করতে গেলে এক হাজার কোটি টাকার বেশি খরচ হবে। তাই এটি স্থগিত করা হয়েছে।
