স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন ১০ লাখ টাকা ব্যয়ে সদরপুর উপজেলা পরিষদের প্রধান ফটক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। গতকাল শনিবার বিকালে তিনি আনুষ্ঠানিক এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার, সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ লুত্ফর রহমান প্রমুখ।
এরপর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সভায় তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের আইনশৃঙ্খলা বিষয়ক তথ্য নেন এবং পরিস্থিতি সন্তোষজনক বলে উল্লেখ করেন। সমন্বয় সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের খোঁজ-খবরও নেন তিনি।
