ইয়াবাসহ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাইফুল ইসলাম নামে এক কারারক্ষীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর কদমতলী ফ্লাইওভারে সিএনজি অটোরিকশা তল্লাশি করে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত সাইফুল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার আবুল কাশেম পাটোয়ারীর পুত্র।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো.কামরুজ্জামান বলেন, ফ্লাইওভারের উপরে যানবাহন তল্লাশি চলছিল। এসময় একটি অটোরিকশা তল্লাশি করে যাত্রী সাইফুল ইসলামের পকেট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সাইফুল জানিয়েছে চট্টগ্রাম কারাগারের এক কয়েদি তাকে একজনের কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কয়েদির ঘনিষ্ঠ আরেকজনের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন।’
