ডিমলায় সীমান্তে টহলরত অবস্থায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক সদস্য আহত হয়েছেন। নিহতের নাম কামরুল ইসলাম (৩৫)। আহত ইয়াসিনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে ঠাকুর সীমান্তে পশ্চিম ছাতনাই ডাঙ্গাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। কামরুল ইসলাম ৫১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বালাপাড়া কোম্পানি কমান্ডারের আওতায় ঠাকুরগঞ্জ বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার কুলাউড়া উপজেলার চর পাহাড়ি গ্রামের আবদুস সাত্তারের ছেলে।
৫১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার রাতে ঝড়বৃষ্টির মধ্যে পশ্চিম ছাতনাই ডাঙ্গাপাড়া নামক স্থানে নায়েক কামরুল ইসলাম ও সৈনিক ইয়াছিন সীমান্তে টহল দিচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে বজ পাতে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়। এসময় অপর বিজিবি সদস্য ইয়াছিন আহত হন।
