জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা এইচ এম এরশাদ আগের তুলনায় আরো দুর্বল হয়ে পড়েছেন। বুধবার গভীর রাতে কয়েকবার বমি করে প্রচণ্ড দুর্বল হয়ে শরীর কাঁপতে থাকলে তাত্ক্ষণিভাবে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। একদিন থেকে পরদিন বারিধারার বাসায় ফেরেন। এরশাদের সঙ্গে সার্বক্ষণিক থাকা তার একাধিক ব্যক্তিগত স্টাফ গতকাল শনিবার ইত্তেফাককে জানান, গত চারদিন ধরে এরশাদ কখনো হাসপাতালে কখনো বাসায় থাকছেন। গতকাল শনিবারও সকালে হাসপাতালে গিয়ে দুপুরে বাসায় ফিরেন, আবারো অবস্থা খারাপ মনে হলে বিকালে ফের হাসপাতালে নেওয়া হয়। শরীরিক দুর্বলতা কাটাতে সিএমএইচে তাকে প্রায় প্রতিদিনই স্যালাইন ও ইনজেকশন নিতে হচ্ছে।
